সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার ১৪ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঘুষ গ্রহণের অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

মামলা চলাকালীন নিজেকে নির্দোষ দাবি করলেও বুধবার ঘোষিত রায়ের মাধ্যমে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত পেরুর সাবেক রাষ্ট্রপ্রধানদের তালিকায় যোগ হলেন তিনি।

রায় অনুযায়ী, ২০১১ থেকে ২০১৪ সালে দক্ষিণাঞ্চলীয় মোকেগা অঞ্চলের গভর্নর থাকাকালে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার বিনিময়ে বিভিন্ন নির্মাণ কোম্পানির কাছ থেকে প্রায় ৬ লাখ ৭৬ হাজার ডলারের সমপরিমাণ ঘুষ নিয়েছিলেন ভিজকারা। গত বছরের অক্টোবরে শুরু হওয়া এ মামলার বিচার শেষে আদালত তাকে ৯ বছর সরকারি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও দিয়েছে।

রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ভিজকারা বলেন, 'এটা বিচার নয়, প্রতিশোধ। কিন্তু তারা আমাকে ভাঙতে পারবে না।' তার আইনজীবীরা জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

২০১৮ সালে পূর্বসূরীর পদত্যাগের পর প্রেসিডেন্টের দায়িত্ব নেন মধ্য-বামপন্থি ভিজকারা। তবে দুর্নীতি তদন্তের মুখে দুই বছর পরই কংগ্রেস তাকে পদচ্যুত করে। ২০২১ সালের কংগ্রেস নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেও ২০১৯ সালে পার্লামেন্ট বিলুপ্ত করার সিদ্ধান্তের কারণে তাকে ১০ বছরের জন্য সরকারি দায়িত্বে নিষিদ্ধ করা হয়।

আদালতের এই রায় ‘লাভা জাতো’ দুর্নীতিবিরোধী তদন্ত দলের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওদেরব্রেখট (বর্তমান নাম নভোনর) জড়িত ওই কেলেঙ্কারিতে লাতিন আমেরিকার বহু রাজনীতিকের নাম এসেছে।

ভিজকারার আইনজীবীর অভিযোগ, রাষ্ট্রপক্ষ যে কোম্পানিগুলোর নির্বাহীদের সাক্ষী হিসেবে হাজির করেছে, তাদের বিরুদ্ধেই আগে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ভিজকারা।

দেশটির রাজনৈতিক অস্থিরতার ছবি আরও স্পষ্ট হয়েছে সাম্প্রতিক এই রায়ে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ছয় প্রেসিডেন্টের পদত্যাগ বা অভিশংসনের ঘটনা দেখেছে পেরু; এদের বেশিরভাগই দুর্নীতির অভিযোগে জড়িত।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন