সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাইরান নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
সারাদেশ

ফ্যাসিস্ট ও চাঁদাবাজদের আর ছাড় নয় : ডাকসু ভিপি কায়েম

আল-মামুন,খাগড়াছড়ি
আল-মামুন,খাগড়াছড়ি

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম বলেছেন, দেশের যে কোনো প্রান্তে- খাগড়াছড়ি থেকে ঢাকায়- ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও জুলুমবাজদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।


তিনি বলেন, 'এই পাহাড় থেকেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। পাহাড়ে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিটি মানুষকে আবু সাইদ হয়ে উঠতে হবে। বাংলার মাটিতে কোনো ফ্যাসিস্টের ঠাঁই হবে না।'

ডাকসু ভিপি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। কোনো পরিস্থিতিতেই চুপ করে থাকা যাবে না। নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


সংবর্ধনা অনুষ্ঠানে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে কায়েম বলেন, বায়তুশ শরফ মাদ্রাসা শিক্ষা ও নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অতীতে এই মাদ্রাসাকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হলেও এখান থেকেই দেশের নেতৃত্ব তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের দায়িত্বশীলভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের এজিএস উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান এবং জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন।

এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মোটরসাইকেল বহরসহ চট্টগ্রাম হয়ে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা ও মাটিরাঙ্গায় পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্য দেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন