সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারের জন্য সতর্কতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে।

এর প্রেক্ষিতে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বুধবার (২৬ নভেম্বর) একটি সতর্কবার্তায় জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকার উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আজ সকাল ৬টায় এটি ওই এলাকায় অবস্থান করছিল এবং আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে, মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ রূপ নিয়েছে। আজ সকাল ৬টায় এটি অক্ষাংশ ৫.০° উ. ও দ্রাঘিমাংশ ৯৮.০° পূ. অবস্থানে ছিল এবং আরও পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ, এই সময় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো গভীর সাগরে বিচরণ এড়িয়ে চলবে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন