সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর পোস্ট: নগরকান্দায় যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পবিত্র কাবা শরিফ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম সাগর মণ্ডল (১৯), তিনি শাকরাইল গ্রামের শ্রীকান্ত মণ্ডলের ছেলে এবং স্থানীয় একটি ফার্মেসিতে সহকারী হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, গত রবিবার বিকালে সাগর তার ফেসবুক স্টোরিতে কাবা শরিফ নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

স্থানীয়রা সন্ধ্যার দিকে গোড়াইল বাজারে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে সাগরকে তার কর্মস্থল আরিফ ডাক্তারের ফার্মেসিতে আটকে রাখা হয়। রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, 'ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর পোস্টের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন