সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

নির্বাচিত সরকারের হাতে দেশের ভবিষ্যৎ থাকা উচিত: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দরের দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলোকে অনির্বাচিত সরকারের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, 'আমরা এলডিসি থেকে উত্তরণ চাই না- এমন নয়; বন্দর সংস্কারও চাই না- এমনও নয়। প্রশ্নটি আরও মৌলিক: দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার।'

চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বন্দরসংক্রান্ত সিদ্ধান্ত অর্থনীতির সঙ্গে যুক্ত লাখো মানুষের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলে। তাঁর অভিযোগ, এসব কৌশলগত সিদ্ধান্ত এখন একটি “অনির্বাচিত অন্তর্বর্তী সরকার” নিচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের ওপর দীর্ঘমেয়াদি দায় সৃষ্টি করবে।

এলডিসি উত্তরণের প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পনা ও বিকল্প পথগুলো সংকুচিত করা হচ্ছে, জনমতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং যৌক্তিক উদ্বেগকে ‘গতি’ বা ‘অপরিহার্যতা’র নামে অবহেলা করা হচ্ছে।

পোস্টে তিনি দুটি সাধারণ পরিবারের বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরেন। গাজীপুরের এক ক্ষুদ্র গার্মেন্টস মালিক, যিনি হঠাৎ শুল্ক সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়িক সংকটে পড়েছেন; এবং নারায়ণগঞ্জের এক তরুণীর পরিবার, যেখানে রপ্তানির চাপের কারণে ওভারটাইম বন্ধ, শিফট কমানো ও চাকরি হারানোর মতো সমস্যায় দৈনন্দিন জীবন অস্থির হয়ে উঠেছে।

তারেক রহমান দাবি করেন, এসব সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি। তাঁদের সামনে প্রকৃত তথ্যও তুলে ধরা হয়নি। এ কারণেই এলডিসি উত্তরণের সময়সীমা নিয়ে বিতর্ক সরকারি বিবৃতির চেয়ে বেশি গুরুত্ব বহন করে।

পোস্টের শেষ অংশে তিনি বলেন, '২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ-নিজেদের মতামত জানানোর এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার।'

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন