সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

আইসিইউতে খালেদা জিয়া, এভারকেয়ারে চলছে নিবিড় পর্যবেক্ষণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকেরা জানান, গত রোববার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু হয়।

ডা. জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, হঠাৎ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বলেন, 'তার বুকে ইনফেকশন হয়েছে, যা একইসঙ্গে হৃদযন্ত্র ও ফুসফুসে প্রভাব ফেলেছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সর্বোচ্চ চিকিৎসা ও নজরদারিতে আছেন।'

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর ৬ মে তিনি দেশে ফেরেন।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন