সর্বশেষ

জাতীয়সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল মাসুদ ভারতে গ্রেপ্তার
রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : পিবিপ্রবি উপাচার্য
সারাদেশসিরাজগঞ্জে একযোগে ১৫ পুলিশ পরিদর্শকের বদলি
চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’: রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ
চুয়াডাঙ্গায় পটকা বোমা তৈরির সময় বিস্ফোরণ, তিন শিশু আহত
ফেনীতে ছিনতাইকারীদের ধাক্কায় গাড়ী চাপায় আটোরিক্সা চালক নিহত
সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সিলেটে ‘কুড়িয়ে পাওয়া স্বর্ণ’ দেখিয়ে প্রতারণা, রিকশাচালক গ্রেপ্তার
পটুয়াখালীতে রাখাইন সম্প্রদায় আগমনের ২৪০ বছর পূর্তি উদযাপন
পটুয়াখালীর কলাপাড়ায় অতিষ্ঠ হয়ে ছাগল ধরে পুলিশে দিলেন এক কৃষক
ফরিদপুরের নগরকান্দা: গ্রাম্য দ্বন্দ্ব ঠেকাতে বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩২ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করলেন রাকিবুল ইসলাম
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজা পেল না কয়েদী ছেলে
পঞ্চগড়ে ভাঙারি থেকে উদ্ধার পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর সহায়তায় নিষ্ক্রিয়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী নিহত, মটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদ
জাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর করা হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
পাঁচ সাংসদের উপস্থিতিতে গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা
রমজান উপলক্ষে রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার বিতরণ
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

বাউল আবুল সরকারের মুক্তি দাবি ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বয়াতি ও পালাকার আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে তার অনুসারীদের ওপর হামলার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে সাধু-গুরু ভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় দুই সপ্তাহ আগে একটি পালাগানের পরিবেশনার জেরে পরিকল্পিতভাবে পালাকার মহারাজ আবুল সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তার ভক্তরা মানববন্ধন করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর নৃশংস হামলা চালায়। পরিষদ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আবুল সরকারের মুক্তি দাবি করে।

স্মারকলিপিতে আরও বলা হয়, পালাগান বাংলার শতবর্ষের লোকঐতিহ্য—যেখানে যুক্তি, তর্ক, চরিত্রাভিনয় ও প্রতীকি উপস্থাপনার মাধ্যমে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রচার করা হয়। পালার ধারাবাহিক কাঠামোর অংশ হিসেবে বিপরীত চরিত্রে অভিনয় করা পালাকারদের একটি বহুল ব্যবহৃত নান্দনিক রীতি। কিন্তু কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত মহল আবুল সরকারের পালার একটি অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে তাকে ধর্ম অবমাননার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। সুফি ধারার শিল্পী হিসেবে তার সৃষ্টিতে আল্লাহ ও নবীপ্রেমের কথাই প্রধান, নাস্তিকতার কোনো স্থান নেই।

স্মারকলিপিতে আরও আশঙ্কা জানানো হয় যে, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তাই পরিষদের দাবিগুলো হলো—

মহারাজ আবুল সরকারের তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি, মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা, সামাজিক নৈরাজ্য প্রতিরোধে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ গ্রহণ, গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মাজার ভাঙচুর ও ভক্তদের ওপর শতাধিক হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত ও শাস্তির ব্যবস্থা, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকারের দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা।


মানববন্ধনে বক্তব্য রাখেন গবেষক ও চিন্তক ফরহাদ মজহার, বাউল মোহাম্মদ রোমেল, আবুল কাশেম, আলেয়া বেগমসহ অনেকে।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন