সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

'জামায়াতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে- এই কথা কোথায় লেখা আছে'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত সম্পর্কে ‘জান্নাতের টিকিট’-সংক্রান্ত বক্তব্য ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের অপচেষ্টা। তিনি প্রশ্ন তুলেছেন, 'জামায়াতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে-এই কথা কোথায় লেখা আছে, তারা দেখিয়ে দিক।'

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে মসজিদভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষক কার্যক্রম (মউশিক) কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রবণতা বাড়ছে। 'এই ধরনের কথাবার্তা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণের সামনে এসব পরিষ্কার করা জরুরি,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব দাবি করেন, স্বাধীনতার পর ইসলামী গণতান্ত্রিক লীগ (আইডিএল) হিসেবে রাজনীতিতে ফিরে আসতে জামায়াতকে সুযোগ করে দেন জিয়াউর রহমান। তিনি বলেন, 'আমরা তাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাদের সঙ্গে ছিল। কিন্তু গত ১০ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি।'

তিনি অভিযোগ করেন, জামায়াতের কিছু অংশ ছাত্রলীগ ছদ্মবেশে রাজনৈতিক মাটিতে সক্রিয় ছিল বলে শোনা যায়-যদিও তিনি বিষয়টি নিশ্চিত নন।

ফখরুল দাবি করেন, আন্দোলনের কারণে বিএনপির লাখ লাখ নেতাকর্মী মামলার শিকার, ২০ হাজারের বেশি দলীয় নেতা–কর্মী হত্যার শিকার এবং প্রায় ১,৭০০ জন গুম হয়েছেন। তিনি বলেন, 'আমরা সামনাসামনি লড়াই করেছি। ত্যাগের মাধ্যমেই পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।'

খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং তারেক রহমানের দেশে ফিরতে না পারার বিষয়ও তিনি তুলে ধরেন।

প্রতিনিধিত্বমূলক অনুপাত (PR) পদ্ধতি নিয়ে একটি দল অযথা হৈচৈ করছে বলে মন্তব্য করেন ফখরুল। তাঁর ভাষায়, “অত বেশি হুংকার দেওয়ার পর এখন তারা নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। এটি জনগণের সঙ্গে অসঙ্গতি।”

তিনি আরও বলেন, বাংলাদেশে মানুষ ‘ওয়ান ম্যান ওয়ান ভোট’ পদ্ধতিতেই অভ্যস্ত। গণভোটে চারটি প্রশ্ন রাখার প্রস্তাব জনগণকে বিভ্রান্ত করবে বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগ আমলে মসজিদের খুতবা লিখে পাঠানোর অভ্যাস প্রতিষ্ঠিত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। কিছু আলেমের আচরণে হতাশা প্রকাশ করে বলেন, 'এ দেশের আলেমরা শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছেন- এটি ভাবলে দুঃখ লাগে।'

ইসলামিক ফাউন্ডেশনে দলীয়করণ করে প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ্ মো. নেছারুল হক। বক্তব্য দেন পরিচালক (অব.) মুহাম্মদ রফিক উল ইসলামসহ অন্য অতিথিরা।

৯১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন