সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিশ্বকাপে টিকে থাকতে সমীকরণের সামনে ইতালি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির টানা দুই আসরে বিশ্বকাপ খেলা হয়নি- এ ছিল ফুটবল বিশ্বে সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটি। এবারও একই শঙ্কায় দোল খাচ্ছে আজ্জুরিরা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার আতঙ্ক ঘিরে ধরেছে দলটিকে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে সরাসরি জায়গা করে নিতে না পারায় ইতালিকে খেলতে হচ্ছে প্লে-অফ। বৃহস্পতিবার জুরিখে অনুষ্ঠিত হওয়া প্লে-অফের ড্র অনুযায়ী, এক লেগের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে উত্তর আয়ারল্যান্ড।

সেমিফাইনাল জয় করতে পারলে ফাইনালে ইতালির প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া হার্জেগোভিনা। সেই ম্যাচে জয় পেলেই মিলবে বিশ্বকাপের টিকিট। অর্থাৎ, শেষ পর্যন্ত টিকে থাকতে হলে পরপর দুটি নক-আউট ম্যাচ জেতার গুরুদায়িত্ব এখন স্পালেট্টির দলের কাঁধে।

গ্রুপ-আই থেকে দ্বিতীয় হয়ে প্লে-অফে যেতে হয়েছে ইতালিকে। আট ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট—ছয়টি জয়, দুইটি হার। দুই হারই এসেছে গ্রুপসেরা নরওয়ের বিপক্ষে। বিশেষ করে সানসিরোতে আর্লিং হলান্ডদের বিপক্ষে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয় দলটির অভিযানে বড় ধাক্কা দেয়।

সেই পরাজয়ের ফলেই শীর্ষস্থান হাতছাড়া হয় ইতালির, বাধ্য হয় প্লে-অফে নামতে। এখানে ভুল করলে আর ফিরতি সুযোগ নেই—এক লেগের লড়াইয়ে সামান্য ভুলই স্বপ্নভঙ্গের কারণ হতে পারে।

এদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে পোল্যান্ড ও আলবেনিয়া। নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে কসোভোর বিপক্ষে লড়বে স্লোভাকিয়া। ইউরোপিয়ান প্লে-অফে তাই আসছে মার্চে দারুণ উত্তেজনার লড়াই।

ইতালি কি পারবে শঙ্কা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে দূরে থাকার লজ্জা এড়াতে—এখন চোখ থাকবে সে দিকেই।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন