সর্বশেষ

জাতীয়যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
আন্তর্জাতিক

ভিয়েতনামে ভয়াবহ বন্যা: নিহত ৪১, নিখোঁজ ৯

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত এক সপ্তাহে ৪১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। তাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ।

মধ্য ভিয়েতনামের উদ্ধারকারী দলগুলো ডুবে যাওয়া বাড়ির ছাদে আশ্রয় নেওয়া মানুষদের উদ্ধারে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিনে ওই অঞ্চলে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত (৬০ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গুরুত্বপূর্ণ কফি উৎপাদন অঞ্চল এবং পর্যটনকেন্দ্র হিসেবেও পরিচিত ভিয়েতনামের এ অংশ চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ৫২ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর ফসল, গবাদি পশু ও হাঁস-মুরগি।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে মধ্যাঞ্চলীয় ডাক লাক ও খান হোয়া প্রদেশ। এর মধ্যে ডাক লাকে ১৬ জন এবং খান হোয়ায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুর্যোগে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। ১০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লেও, এদের মধ্যে প্রায় ৬ লাখ পরিবারে বিদ্যুৎ পুনরায় সরবরাহ করা হয়েছে। এছাড়া ভূমিধসে বিভিন্ন প্রাদেশিক সড়কের অন্তত ১৪০টির বেশি অংশ বন্ধ হয়ে গেছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাজারো কর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকেই দক্ষিণ-মধ্য ভিয়েতনামে ধারাবাহিকভাবে অতিবৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে ঐতিহাসিক স্থান ও জনপ্রিয় উপকূলীয় পর্যটন কেন্দ্রগুলো একাধিক দফা প্লাবিত হয়েছে। বিশেষ করে ডাক লাকের পার্বত্য এলাকায় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে অন্তত ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ২ বিলিয়ন ডলার।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন