সর্বশেষ

জাতীয়ঢাকাসহ বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ফাহিম আহমেদ
সারাদেশফরিদপুরে বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে ১৮ চোরাই ইজিবাইক উদ্ধার, চক্রের ১২ সদস্য গ্রেফতার
কলাপাড়ায় দ্রুতই জজেস কমপ্লেক্সের কাজ শুরু হবে: এমপি
এবিএম ফিরোজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
বীরত্বপূর্ণ উদ্ধার অভিযান: মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিস সদস্যদের সম্মাননা
মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০
মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন
ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা, রাজপাড়ায় চাঞ্চল্য
আ.লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির
রাজশাহীতে তরুণ বক্সার সাব্বির হত্যা: অভিযুক্ত জাসন আটক
কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার রূপসায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের
গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত
দেবীগঞ্জ উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে ম্যাফের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল সামীউল হাসান সামী
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

বান্দরবানে উদ্বোধন হলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ১৭তম অবসর পাঠাগার

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
'অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই'-এই স্লোগানকে কেন্দ্র করে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক শেডে যাত্রা শুরু করলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত ১৭তম অবসর পাঠাগার।

অভিভাবকদের অপেক্ষার সময়কে ফলপ্রসূ করে তুলতে এবং পাঠাভ্যাসের প্রসার ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগার অপারেশন টিমের প্রধান সমন্বয়ক সাফায়েত রায়হান শিহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম উদ্দিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ বলেন, অভিভাবকদের অপেক্ষার সময়কে জ্ঞানচর্চার সুযোগে রূপান্তর করতেই এই পাঠাগার স্থাপন করা হয়েছে। সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ উদ্যোগটিকে 'জ্ঞানচর্চার নতুন দুয়ার' হিসেবে অভিহিত করেন।

পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি বলেন, 'নতুন প্রজন্ম ধীরে ধীরে বই থেকে দূরে সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্বপ্নযাত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী। অভিভাবকরা বই পড়ায় আগ্রহী হলে সন্তানরাও স্বপ্রণোদিত হবে।' ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বান্দরবানের প্রতিটি উপজেলায় একটি করে উন্মুক্ত লাইব্রেরি স্থাপনে ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবকে।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আশাবাদী, এই নতুন অবসর পাঠাগার অভিভাবকদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সময় ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন