সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে পাঁচ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ শুক্রবার রাতে পাঁচটি ভিন্ন স্থানে মশাল মিছিল করেছে। তারা এই বিক্ষোভের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

স্থানীয় পুলিশ ও সূত্রের খবর, মশাল মিছিলগুলো সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ২টা পর্যন্ত সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় অনুষ্ঠিত হয়।

ছিলারচর এলাকার বড় সেতুর ওপর প্রথম মিছিলটি রাত ১০টার দিকে শুরু হয়। এতে ১৫ থেকে ১৭ জন নেতা-কর্মী মশাল হাতে হাতে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে একটি ব্যানারও ছিল। ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারা সেতুর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছেন। অংশগ্রহণকারীদের মুখে মাস্ক এবং মাথায় টুপি বা চাদর ছিল।

এরপর রাত একটার দিকে ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় আরও চারটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিলে ১০-১২ জন করে নেতা-কর্মী অংশ নেন এবং স্লোগান দিতে দিতে গ্রামীণ সড়ক দিয়ে মিছিল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিছিলের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, 'আমরা বিভিন্ন মিডিয়ায় বিষয়টি দেখেছি। মূলত শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন মশাল মিছিল করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন