সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়া থানায় ককটেল হামলায় তিন পুলিশ আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া থানা এলাকায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে।

এতে থানার তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, হামলাকারীরা রাতে থানায় ককটেল ছুঁড়ে। যদিও বড় ধরনের ক্ষতি হয়নি। থানার এসআই মামুন জানান, একই রাতে উপজেলা পরিষদেও দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ তা উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন