সর্বশেষ

জাতীয়

ভারতকে পলাতক আসামিদের হস্তান্তরের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের দণ্ডাদেশের পর তাদের দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর প্রকাশিত এক সরকারি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের কোনো রাষ্ট্রে আশ্রয় দেওয়া হলে তা 'অবন্ধুসুলভ আচরণ' এবং 'ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা' হিসেবে বিবেচিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া ভারতের 'অবশ্য পালনীয় দায়িত্ব'।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন