সর্বশেষ

জাতীয়

‘ঐতিহাসিক’ এই রায়ে জনগণকে সংযত থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার।

একই সঙ্গে রায় ঘোষণাকে কেন্দ্র করে সর্বস্তরের জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে সরকার।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে ঘোষিত এ রায় দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। রায়কে কেন্দ্র করে কেউ যেন উত্তেজনাপূর্ণ আচরণ বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়ায় না—এ ব্যাপারে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়।

বিবৃতিতে জনগণকে স্মরণ করিয়ে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বজনদের জন্য এই রায় দীর্ঘদিনের প্রত্যাশিত হলেও আবেগের বশবর্তী হয়ে জনশৃঙ্খলা ভঙ্গ বা সহিংসতার পথে পা বাড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সরকার জানায়, রায়-পরবর্তী সময়ে যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন