সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে দুর্বৃত্তদের আগুন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কের পাশে পার্ক করে রাখা একটি পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনার সূত্রপাত হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে পিকআপটিতে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ধনমুড়ি এলাকার জামায়াতে ইসলামীর কর্মী ফজলুল হক মোল্লার মালিকানাধীন পিকআপটি প্রতিদিনের মতো রোববার গভীর রাতে মহাসড়কের ডিভাইডারের পাশে রাখা ছিল। ভোরে চালক গাড়িটি নিয়ে ফেনীতে মাছ আনার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও তার আগেই দুই ব্যক্তি এসে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।

খবর পেয়ে মালিক, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পিকআপটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসাইন দাবি করেন, ফজলুল হক মোল্লা দলটির সাবেক ছাত্রশিবির নেতা ও বর্তমানে জামায়াতের কর্মী। তার গাড়িটিতে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন