সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
প্রবাস

লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবি: চার বাংলাদেশিসহ বহু অভিবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করে।

রোববার (১৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন। এদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

লিবিয়ান রেড ক্রিসেন্ট আরও জানায়, দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৯ জন অভিবাসী—যাদের মধ্যে মিশর ও সুদান থেকে আসা যাত্রীর সংখ্যাই বেশি। এই নৌকায় আট শিশু ছিল বলেও জানানো হয়, তবে তাদের অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উভয় নৌকাডুবির ঘটনাস্থল রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলের কাছে। রেড ক্রিসেন্টের এক বিবৃতি অনুযায়ী, লিবিয়ান কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নেন। উদ্ধার হওয়া মরদেহগুলো পরবর্তীতে স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আল বুরি তেলক্ষেত্রের কাছে আরেকটি নৌকা ডুবে অন্তত ৪২ জন নিখোঁজ হন। সংস্থাটি আশঙ্কা করছে, নৌকায় থাকা সবারই মৃত্যু হয়েছে।

চলতি বছর লিবিয়া উপকূলে একের পর এক নৌকাডুবির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। গত অক্টোবরের মাঝামাঝি ত্রিপোলির পশ্চিম উপকূল থেকে উদ্ধার করা হয় ৬১ জন অভিবাসীর মরদেহ। এর আগে সেপ্টেম্বরে ৭৫ জন সুদানী শরণার্থী বহনকারী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় অন্তত ৫০ জন প্রাণ হারায়।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন