সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

ড্রামে খণ্ডিত লাশ: প্রধান সন্দেহভাজন জরেজ ও তার প্রেমিকা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার হাইকোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে পাওয়া আশরাফুল হকের খণ্ডিত লাশ হত্যার ঘটনায় তার বন্ধু জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি ডিএমপি নিশ্চিত করেছে।

ডিবির প্রাথমিক ধারণা, ‘পরকীয়ার জেরে’ আশরাফুলকে হত্যা করা হয়েছে। ঘটনাটির ‘মূলহোতা’ হিসেবে জরেজুল ইসলামের নাম উল্লেখ করেছে সংস্থাটি।

এদিকে র‌্যাব-৩ জানিয়েছে, মামলার আরেক সন্দেহভাজন এবং জরেজের প্রেমিকা শামীমাকে বিভিন্ন আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোথা থেকে আটক করা হয়েছে—তা তাৎক্ষণিকভাবে জানায়নি র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেইটের কাছে একটি নীল ড্রাম থেকে ২৬ টুকরো করা লাশ উদ্ধার করে পুলিশ। শুরুতে পরিচয় জানা না গেলেও আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্র ডেটাবেইজ থেকে লাশটির পরিচয় মেলে—রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল হক।

ঘটনার পরদিন নিহতের বোন শাহবাগ থানায় মামলা করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছিল।

নিহতের পরিবার জানায়, আশরাফুলের ব্যক্তিগত শত্রুতা ছিল না। গত মঙ্গলবার তিনি বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় আসেন। বুধবার বিকালে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। পরে বেশ কয়েকবার ফোন করলে জরেজই কল রিসিভ করে জানান—আশরাফুল ব্যস্ত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাঁচামালের ব্যবসায়ী আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানি করতেন এবং তার বৈধ লাইসেন্সও ছিল।

ঘটনার দিন ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ ও হাইকোর্ট এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেও ড্রামটি পড়ে থাকতে দেখা যায়। দুপুরে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। সন্ধ্যায় ড্রাম খুলে পাওয়া যায় লাশের খণ্ডিত অংশগুলো।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন