সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
আন্তর্জাতিক

বিহার বিধানসভা নির্বাচন: প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে এনডিএ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, আর প্রাথমিক ধারা ইঙ্গিত দিচ্ছে এনডিএ জোটের সুস্পষ্ট অগ্রগতির।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছে নয়, বরং তা অতিক্রম করেই এগোচ্ছে বিজেপি–জেডিইউ–নেতৃত্বাধীন এই জোট। পিছিয়ে পড়েছে বিরোধী মহাজোট।

২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২টি আসন। সকাল থেকে পাওয়া গণনার তথ্য বলছে, এনডিএ জোট এই লক্ষ্য পেরিয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে।

দুই দফায় অনুষ্ঠিত হয় এ বছরের নির্বাচন।

প্রথম দফায়, ৬ নভেম্বর অনুষ্ঠিত ১২১টি আসনে ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। দ্বিতীয় দফায়, ১১ নভেম্বর ১২২টি আসনে ভোট হয় এবং ভোটার উপস্থিতি ছিল ৬৮ শতাংশের উপরে।
মোট মিলিয়ে দুই দফায় ভোটার উপস্থিতি প্রায় ৬৭ শতাংশ।

 

 স্থানীয় সময় আজ সকাল ৮টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই বিভিন্ন গণমাধ্যম প্রাথমিক আভাস প্রকাশ করতে থাকে। দ্য হিন্দু–এর প্রতিবেদনে বলা হয়েছে, এনডিএ এগিয়ে আছে ১০৮টি আসনে, আর মহাজোট এগিয়ে ৪১টি আসনে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে ২৬টি আসনে।

অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে আরও বড় ব্যবধানে এগিয়ে আছে এনডিএ- তাদের হিসেবে জোটটি এগিয়ে ১৬০টি আসনে, যেখানে মহাজোটের দখলে রয়েছে ৭৯টি আসনের লিড।

ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপেও এনডিএর পুনরায় ক্ষমতায় ফেরার আভাস পাওয়া গিয়েছিল। সেই ধারাই বর্তমানে প্রাথমিক গণনালব্ধ ফলাফলে প্রতিফলিত হচ্ছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন