সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, দগ্ধ চালক বার্ন ইনস্টিটিউটে রেফার

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গভীর রাতে একটি স্কুলবাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় বাসে থাকা চালক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ চালকের নাম পারভেজ খান (৪৫)। তিনি সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস প্রতিদিনের মতো রাতের শেষে ফলসাটিয়া স্ট্যান্ডে পার্ক করে রাখা ছিল। বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক পারভেজ। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবালয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দগ্ধ চালককে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

অন্যদিকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সম্পর্কে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, 'দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে- এমন খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে চালককে উদ্ধার করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন