সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৮৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন রাজশাহী বিভাগে ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৯ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭৩ জন পুরুষ এবং ১৫৩ জন নারী। এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৬০৬ জনে। এর মধ্যে ৫১ হাজার ৫১৫ জন পুরুষ এবং ৩১ হাজার ৯১ জন নারী।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সতর্কতা অবলম্বন জরুরি।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন