সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে হত্যা মামলায় উত্তরা থেকে তিন গ্রেফতার
সারাদেশসিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
রাজশাহী বিভাগের জেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল
সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
জাতীয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে সংবিধান সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদেশে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে এ আদেশ প্রকাশ করে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশিত হয়। ঐ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন 'ফ্যাসিবাদী সরকারের' পতন ঘটে, পরদিন জাতীয় সংসদ বিলুপ্ত করা হয় এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

অন্তর্বর্তী সরকার পরবর্তীতে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসন রোধে বিভিন্ন সংস্কারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থার জন্য ছয়টি পৃথক সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনগুলো তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার পর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত ১২ ফেব্রুয়ারি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়।

উক্ত কমিশনের আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল ও জোট ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন ও স্বাক্ষর করে, যেখানে সংবিধান সংস্কারসহ অন্যান্য কাঠামোগত পরিবর্তনের সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য জনগণের অনুমোদন অপরিহার্য। এ লক্ষ্যে গণভোট আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং পরিষদের মাধ্যমে সংস্কার কার্য সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির জারি করা আদেশে উল্লেখ করা হয়, '২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছা ও অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে এই আদেশ জারি করা হলো, যা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে।'

জাতির উদ্দেশে ভাষণে অধ্যাপক ইউনূস গণঅভ্যুত্থানে নিহত ১৩৩ শিশু ও অসংখ্য তরুণ-তরুণীসহ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, 'এই ত্যাগের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করি, গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো জাতির বৃহত্তর স্বার্থে সরকারের সিদ্ধান্ত মেনে নেবে।'

তিনি আরও বলেন, 'আমরা একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশ নতুন যাত্রার সূচনা করবে - এক নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে আমরা পৌঁছে গেছি।'

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন