সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয়

সীমিত পরিসরে চলছে বাস, বিপাকে যাত্রীরা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে রাজধানীর সায়েদাবাদ থেকে বৃহস্পতিবার সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল করছে।

নিরাপত্তা আশঙ্কা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত হয়ে অনেক পরিবহন মালিক বাস সড়কে নামানো বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকায় অনেক মালিক বাস চলাচল বন্ধ রেখেছেন। তাদের আশঙ্কা, আগুনের ঘটনায় মূল্যবান গাড়ি পুড়ে গেলে ক্ষতি পূরণ অসম্ভব হয়ে পড়বে, আর বাসে যাত্রী থাকলে প্রাণহানির আশঙ্কাও থেকে যায়। তাই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা।

তবে বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে পরিবহন মালিক বা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ। দীর্ঘ অপেক্ষার পর দু-একটি বাস চলাচল করতে দেখা গেছে। সায়েদাবাদ টার্মিনালের সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রিন লাইন, সাকুরা ও সেন্টমার্টিনসহ কিছু বড় পরিবহন কোম্পানির সীমিত সংখ্যক বাস চলাচল করছে। তবে ঢাকার অভ্যন্তরীণ রুটগুলোতেও বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

অন্তরা পরিবহনের ধোলাইপাড় কাউন্টারের কর্মী বলেন, 'বাস চলাচল বন্ধ আছে। কখন চালু হবে তা জানা নেই। যারা অগ্রিম টিকিট বুকিং করেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।'

কিংস পরিবহনের টিকিট বিক্রেতা আবদুল কাদের জানান, 'ভয়ের কারণে মালিকরা বাস রাস্তায় নামাচ্ছেন না। আমাদের কোনো বাস আজ চলছে না।'

যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগ এলাকার একজন যাত্রী বলেন, 'জরুরি প্রয়োজনে পটুয়াখালী যাওয়ার কথা ছিল। অন্তরা পরিবহনে অগ্রিম টিকিটও কাটা ছিল। কিন্তু সকালে কাউন্টার থেকে ফোন করে জানানো হয় বাস চলবে না। তাই শেষ চেষ্টা হিসেবে বাসস্ট্যান্ডে এসেছি, যদি কোনোভাবে যাওয়া যায়।'

অন্যদিকে আল আরাফা বাস কোম্পানির মালিক ও ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলম দেওয়ান বলেন, 'বাস বন্ধের কোনো সংগঠিত সিদ্ধান্ত নেই। আমরা বাস চালানোর চেষ্টা করছি। তবে আতঙ্কের কারণে অনেক মালিক নিজের উদ্যোগেই বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।'

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন