সর্বশেষ

জাতীয়‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
সারাদেশদিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

চট্টগ্রাম বন্দরের আশপাশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরও ১ মাস

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর আগে গত ১১ অক্টোবর থেকে এক মাসের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অধিকাংশ আমদানি ও রপ্তানি কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ ও প্রস্থান করে। এসব যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বন্দর এলাকার সড়কগুলো যানজটমুক্ত রাখা অত্যন্ত জরুরি।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মসূচির কারণে বন্দরের আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানায় সিএমপি। এতে আমদানি–রপ্তানি কার্যক্রম বিলম্বিত হওয়ায় জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার আওতায় জারি করা এই নিষেধাজ্ঞা বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় এবং সল্টগোলা ক্রসিং এলাকায় প্রযোজ্য হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন