সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহাইকোর্টের নির্দেশ: ময়মনসিংহ-১ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে রাখার আদেশ
জামালপুরে শিশু ও যুবকদের সুরক্ষায় সর্বাত্মক পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেন এমপি ওয়ারেছ আলী মামুন
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক হামলার ঘটনায় ৪ যুবদল নেতা বহিস্কার
ভারত থেকে মিথ্যা ঘোষণায় রুই মাছ আটক, ৬০০ কেজি নিলামে বিক্রি
মোংলায় গরু-ভেড়া নিয়ে বিরোধের জেরে শিক্ষিকা রক্তাক্ত, থানায় অভিযোগ
ময়মনসিংহে মাদকের টাকা নিয়ে বিরোধ: যুবক খুন, আটক ৩
চুয়াডাঙ্গায় ক্রয় ভাওচার না রাখায় শোরুমে ১০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতারে বিরোধ, এমপিকে ঘেরাও করলো অনুসারীরা
নারায়ণগঞ্জে অসহায় মানুষের সেহরির দায়িত্ব নিলেন জননেতা জাকির খান
সুন্দরবনে বড় জাহাঙ্গীরের সক্রিয় ডাকাত আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
আইন-আদালত

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী হত্যা: ৩ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল বাছেদ জানান, মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ (২৮), মানিক (২৮) এবং মনিরুজ্জামান ওরফে মিশু (২৭)। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং আশিক (২৮)। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন; বাকিরা পলাতক রয়েছেন।

পিপি আব্দুল বাছেদ বলেন, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল হক (৪৫) তার চাচাতো ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে বৈঠাভাঙা গ্রামে যান। দাওয়াত শেষে তোজাম্মেল, তার চাচাতো ভাই নয়ন এবং আসাদ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে একদল অপরিচিত ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তোজাম্মেল ও নয়নকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তোজাম্মেল মারা যান।

মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা ধার্য করেন।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন