সর্বশেষ

সারাদেশ

ইরানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি ইরানের ওপর হামলার নিন্দা জানিয়ে দ্রুত নতুন পার্লামেন্ট অধিবেশন আহ্বানের দাবি জানান। একই সঙ্গে পবিত্র রমজান মাসে শিশু ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যবাদ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ব মুসলিম ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদসহ দলীয় নেতাকর্মীরা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন