সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায় ২০ নভেম্বর ঘোষণা হবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত মামলার রায় আগামী ২০ নভেম্বর প্রকাশ করবে সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার রায়ের তারিখ নির্ধারণ করেছে।

এই রায়ে স্পষ্ট হবে- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কি না, এবং ফিরলে কবে ও কীভাবে তা কার্যকর হবে।

ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের সংসদে পাস হয়। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনজন আইনজীবী হাই কোর্টে রিট আবেদন করেন। এরপর ২০০৪ সালে হাই কোর্ট রিট খারিজ করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ থাকে।

২০০৫ সালে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। পরে ২০১১ সালে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এর আগে ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি ও ৫৫টি সংশোধনী নিয়ে পঞ্চদশ সংশোধনী প্রস্তাব সংসদে পাস হয়।

রায় বাতিলের পর থেকে একাধিক রিভিউ আবেদন জমা পড়ে। সর্বশেষ ২০২২ ও ২০২৩ সালে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন আবেদন করেন।

গত বছরের ১৭ ডিসেম্বর হাই কোর্টের বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করলে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরায় পথ তৈরি হয়।

২০ নভেম্বর প্রকাশিত রায়ের মাধ্যমে চূড়ান্তভাবে নিশ্চিত হবে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় কি পদক্ষেপ নেওয়া হবে।
 

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন