সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে ‘তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে এক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

‘দুর্নীতি রোধে কঠোর শাস্তিই সর্বোত্তম সমাধান’ শীর্ষক বিতর্কে অংশ নেয় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ও পৌর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। উভয় দল নিজেদের অবস্থান অনুযায়ী যুক্তি উপস্থাপন করে। পক্ষে থাকা দল দাবি করে, দেশের দুর্নীতি কমাতে কঠোর শাস্তির ভয় থাকা জরুরি, যা বড় দুর্নীতিবাজদেরও থামাবে। অপরদিকে, বিপক্ষে থাকা দল মনে করে, শুধুমাত্র কঠোর শাস্তি যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা, মূল্যবোধ ও স্বচ্ছতা তৈরি, যা দীর্ঘমেয়াদে দুর্নীতি কমাবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের প্রভাষক ফরিদ উদ ইসলাম, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, বর্তমান আহ্বায়ক বাবুল কুমার কুন্ডুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনাকে জোরদার করতে এবং ভবিষ্যৎ নেতৃত্বকে দায়িত্ববান ও নীতিবান হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন