সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

খাগড়াছড়িতে এমএন লারমার মৃত্যুবার্ষিকী পালিত

আল-মামুন,খাগড়াছড়ি 
আল-মামুন,খাগড়াছড়ি 

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা জেএসএস), ইউপিডিএফ গণতান্ত্রিক, পিসিপি, সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠন সোমবার (১০ নভেম্বর ২০২৫) মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-কে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভার আয়োজন করেছে।

সকালে সূর্যশিখা ক্লাব থেকে প্রভাতফেরি শুরু করে চেঙ্গী স্কয়ারে এমএন লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন, এমএন লারমা ছিলেন জুম্ম জাতির মুক্তির অগ্রদূত এবং পার্বত্য চট্টগ্রামের শান্তির স্বপ্নদ্রষ্টা। তিনি মানুষের সংঘাত নিরসনের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন, তবে ষড়যন্ত্রকারী বিবেদপন্থীদের হাতে নির্মমভাবে নিহত হন। এতে করে জুম্ম জনগোষ্ঠী দীর্ঘ সময় মুক্তির পথে বাধার সম্মুখীন হয়।


স্মরণ সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, কেন্দ্রীয় উপদেষ্টা উদয় কিরণ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা জুকি, সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমা, সাংগঠনিক সম্পাদক রাজ্যময় চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান চাকমা, পিসিপি কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক মায়া চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


ইউপিডিএফ, সুশীল সমাজ এবং খাগড়াছড়ি সরকারি কলেজ, মহিলা কলেজ ও টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এমএন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রভাতফেরি, পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার পাশাপাশি সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর কর্মসূচিও পালন করা হয়। খাগড়াছড়ি ছাড়াও মাটিরাঙা, মহালছড়ি, পানছড়িসহ অন্যান্য উপজেলায় অনুষ্ঠানটি পালিত হয়েছে।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন