জাতীয়
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে: আবহাওয়া অধিদপ্তর
স্টাফ রিপোর্টার
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই অবস্থার প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ স্থানে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
১৮৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন