সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
প্রবাস

ইতালি থেকে চার বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতালিতে অবৈধ অভিবাসন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে চারজন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ইতালির প্রশাসন।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন, মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল মান্নান খালাসি, মেহেদী মিয়া ও এমডি সায়েম।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশজুড়ে ১৮৪ জন অনিবন্ধিত অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে, যাদের মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক।

রোম ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয় এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষে লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইটে ফেরত পাঠানো হয়। পুরো প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা তত্ত্বাবধান করে।

ইতালির প্রশাসনের ভাষ্যে, বৈধ বসবাসের কাগজপত্র না থাকা এবং অভিবাসন আইন লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে প্রত্যাবাসন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, ঢাকায় ইতালির দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, “৩১ অক্টোবর ইতালির কর্তৃপক্ষ চারজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে, যাদের ইতালিতে থাকার বৈধ অনুমতি ছিল না। তাদের মধ্যে দুজন সম্প্রতি লিবিয়া থেকে ভিসা ছাড়াই ইতালিতে প্রবেশ করেছিলেন।”

দূতাবাসের তথ্য অনুসারে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১২০ জনের বেশি বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, মানবপাচারকারী, দালাল বা ভুয়া ভিসার মাধ্যমে ইতালিতে প্রবেশ সম্পূর্ণ অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিক প্রত্যাবাসনের মুখে পড়তে হয়।

তবে রোমে বাংলাদেশ দূতাবাস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে জানিয়েছেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। তিনি প্রবাসী বাংলাদেশিদের সবসময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখার এবং ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

৩৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন