সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গ্রেড ও পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের প্রতি ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এ সময়ের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, পরীক্ষা বর্জন ও আমরণ অনশনসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

তিন দফা দাবি হল, সহকারী শিক্ষক পদে প্রবেশ পর্যায়ে বেতন ১১তম গ্রেড নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনুর আল আমিন। তিনি বলেন,  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ১৩তম গ্রেডের সামান্য বেতনে জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। ন্যায্য মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান ঘোষণা দেন, ১৫ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৩–২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫–২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি না মানলে পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু হবে।

 

এর আগে শিক্ষকরা পর্যায়ক্রমে কর্মবিরতি, মহাসমাবেশ ও অনশন কর্মসূচি ঘোষণা করলেও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর তা স্থগিত করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি যৌক্তিক এবং এ বিষয়ে পে কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন