সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
জাতীয়

‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হলো ইসির নতুন তালিকায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি জানিয়ে আসছিল। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) এত দিন বলছিল, এই প্রতীকটি ইসির অনুমোদিত তালিকায় না থাকায় সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। অবশেষে আজ বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’।

ইসির সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য হালনাগাদ প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ‘শাপলা কলি’র পাশাপাশি আরও কয়েকটি প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর কমিশন ১১৫টি প্রতীক নির্ধারণ করে যে তালিকা প্রকাশ করেছিল, তাতে ‘শাপলা কলি’ ছিল না।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণ ও ছাত্রদের উদ্যোগে গঠিত এনসিপি কয়েক মাস আগে নির্বাচন কমিশনের পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। এরপর থেকেই দলটির নেতারা ‘শাপলা’ প্রতীকের দাবি জানিয়ে আসছিলেন।

তবে এত দিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনীহা প্রকাশ করা হচ্ছিল। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ কমিশনের কর্মকর্তারা বলেছিলেন, ১১৫টি প্রতীকের নির্ধারিত তালিকায় ‘শাপলা’ না থাকায় সেটি দেওয়া সম্ভব নয়। ২৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে সচিব আখতার আহমেদও একই কথা জানান।

কিন্তু এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার বলেন, ‘যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের দাবি আদায় করব—শাপলা প্রতীক আমাদেরই হবে।’

৫৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন