সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের হার বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথম ওভারে ঝড়ো সূচনা—দুই বলের ছক্কা ও চার। গ্যালারিতে তখন উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকেনি। পাওয়ার প্লেতেই ছন্দ হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

চার উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি লিটন দাসের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ১৬ রানে হেরে সিরিজে পিছিয়ে গেল স্বাগতিকরা।

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ১৪৯ রানে। একপর্যায়ে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শুরুর ছয় ব্যাটসম্যানের সম্মিলিত সংগ্রহ মাত্র ৬২ রান—সেখান থেকেই আর পথ খুঁজে পায়নি বাংলাদেশ।

ঝড়ো শুরু, তারপর ধস
ইনিংসের শুরুটা ছিল আশাব্যঞ্জক। আকিল হোসেনের প্রথম ওভারে টানা ছক্কা ও চার মেরে দুর্দান্ত সূচনা করেন তানজিদ হাসান। কিন্তু পরের ওভারেই জেডেন সিলসের শর্ট পিচ বলে পুল করতে গিয়ে মিড অনে ধরা পড়েন তিনি।
চোট কাটিয়ে ফেরা লিটন দাস ফেরেন মাত্র ৫ রানে। আকিলের বলেই ফেরত ক্যাচ দেন অধিনায়ক। ছক্কা মেরেই থেমে যান সাইফ হাসান, আর বেপরোয়া শটে বোল্ড হয়ে ফেরেন শামীম হোসেন। নুরুল হাসান সোহানও অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন—বাংলাদেশ তখন কার্যত বিপর্যয়ে।

লোয়ার অর্ডারের প্রতিরোধ
প্রথম ১০ ওভারে বাংলাদেশের রান ছিল ৬৩/৬। এরপর কিছুটা লড়াইয়ের আভাস দেন তানজিম হাসান ও নাসুম আহমেদ। রোমারিও শেফার্ডের ওভারে ১৮ রান তুলে চাপ কমান তানজিম। পরে খ্যারি পিয়েরের ওভারে ছক্কা-চার মেরে ১৩ রান নেন নাসুম।
দুজনের ২৩ বলে ৪০ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর আশা জাগায়। কিন্তু শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। তানজিম ২৭ বলে ৩৩, নাসুম ২০ রান করে ফিরলে আবারও ভেঙে পড়ে ব্যাটিং। শেষদিকে তাসকিন-মুস্তাফিজের ২০ রানের জুটি ব্যবধান কমালেও ফল বদলাতে পারেনি। শেষ ওভারে তাসকিনের একটি ছক্কা হিট উইকেটের কারণে বাতিল হয়—বাংলাদেশ থামে ১৪৯ রানে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও জেডেন সিলস নেন তিনটি করে উইকেট। আকিল হোসেনও অবদান রাখেন দুটি উইকেট নিয়ে।

পাওয়েল-হোপের ঝড়ে ইনিংস গড় ওয়েস্ট ইন্ডিজ
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। আলিক আথানেজ (৩৪) ও ব্র্যান্ডন কিং (৩৩) গড়েন ৫৯ রানের উদ্বোধনী জুটি। পরে হোপ ও পাওয়েল ঝড় তোলেন শেষের ওভারগুলোতে।
শেষ ৩ ওভারে আসে ৫১ রান—মূলত পাওয়েলের ব্যাটে। তাসকিন ও তানজিমের বিপক্ষে টানা ছক্কায় দলকে নিয়ে যান লড়াকু সংগ্রহে। হোপ ২৮ বলে অপরাজিত ৪৬, আর পাওয়েল ৪৪ রানে থাকেন অপরাজিত।

ফলাফল
ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৬৫/৩।
বাংলাদেশ ১৯.৪ ওভারে ১৪৯।
ফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১৬ রানে।
ম্যান অব দ্য ম্যাচ: রভম্যান পাওয়েল।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন