সর্বশেষ

জাতীয়আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল অন্তর্বর্তী সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত, ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, উপনেতা তাহের; চিফ হুইপ নাহিদ ইসলাম
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
বিপুল জনসমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোঃ শেখ সাদীর অভিনন্দন
সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা
সারাদেশদৌলতপুরে ভাড়া বাসায় ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
বেতাগীতে আ.লীগ কার্যালয়ে ছবি টাঙানোকে ঘিরে উত্তেজনা, রাতে ভাঙচুর
রূপগঞ্জে হেকমত হত্যা: মৃত্যুদণ্ড ১ জনের, কারাদণ্ড ১ জনের, খালাস ১ জন
মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ায় রাজশাহীতে উচ্ছ্বাস
নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব
রমজানে স্বস্তি আনতে বান্দরবানে টিসিবি'র পণ্য বিক্রি শুরু
বেনাপোল সীমান্তে পালানোর সময় হত্যা মামলার ২ আসামি আটক
মাগুরায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হামলার অভিযোগে মানববন্ধন
গোপালগঞ্জ সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
হোমনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা
রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং মোংলা বন্দরের, সাত মাসেই ছাড়ালো গত অর্থবছরের অর্জন
কুয়াকাটায় টোয়াকের নতুন কমিটি: প্রেসিডেন্ট তুষার ও সেক্রেটারি মিরাজ নির্বাচিত
গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
সারাদেশ

শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় ৪৪ জন খালাস

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।

এর আগে একই মামলায় হাবিবুল ইসলাম হাবিবসহ সাতজনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নিম্ন আদালত।

এছাড়া একই ঘটনার আরেকটি মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলী।

মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে যান সাতক্ষীরা সদর হাসপাতালে। পরে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় গুলি, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।

হাইকোর্টের খালাসের রায় ঘোষণার পর বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মিথ্যা মামলা থেকে নেতাদের খালাস দিয়ে আদালত সত্য ও ন্যায়ের পথে রায় দিয়েছেন। এটি ন্যায়বিচারের প্রতিফলন।”

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন