সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে পরপর দুই বাড়িতে ডাকাতি, পুলিশ সেজে অস্ত্রের মুখে লুটপাট

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাঠপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সংঘটিত হয়েছে পরপর দুটি ভয়াবহ ডাকাতির ঘটনা।

অস্ত্রধারী ৫ থেকে ৭ জনের একটি দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজা খুলিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, রুপার গহনা, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

প্রথমে ডাকাত দল হামলা চালায় স্থানীয় কৃষক মোহাম্মদ মালিথা (৫৫)-এর বাড়িতে। পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে তারা মালিথার পরিবারের সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপার গহনা এবং নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়।

এর কিছুক্ষণ পর একই কায়দায় পাশের বাড়ি, স্থানীয় মাছ ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩২)-এর বাড়িতে হানা দেয় ডাকাতরা। তারা জিয়ারুলের পরিবারকেও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। উভয় বাড়ির সদস্যদের হুমকি দিয়ে বলা হয়, “পুলিশের কাছে গেলে গুলি করে মেরে ফেলা হবে।”

ভুক্তভোগীরা জানান, ডাকাত দলের সদস্যরা মুখে মাস্ক পরে ছিল এবং পুলিশের পোশাকের মতো কিছু পরিধান করেছিল।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনার বিষয়ে আপনার মাধ্যমেই জানলাম। এখনই খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডাকাতির এই ঘটনায় পুরো ফিলিপনগর মাঠপাড়াসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

৫২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন