সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার মামলার রায় আজ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে (১৮) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করবেন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

বুধবার দুপুরে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে লামিয়াকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। তিনি দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

ধর্ষণের পর অভিযুক্তরা লামিয়ার ছবি তোলে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরদিন সাহসিকতার সঙ্গে লামিয়া নিজেই দুমকি থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত সাকিব মুন্সীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও দুই আসামি—সিফাত মুন্সী ও ইমরান মুন্সীকেও আটক করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্তদের ডিএনএ পরীক্ষাও সম্পন্ন করা হয়।

তবে বিচারিক প্রক্রিয়া চলাকালে মানসিক চাপ সহ্য করতে না পেরে ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন লামিয়া। তার মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়।

লামিয়ার মা রুমা বেগম বলেন, “আমার মেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেটার ফলেই আজ তাকে হারাতে হলো। আমি চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক, যেন আমার মেয়ের আত্মা শান্তি পায়।”

 

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “আদালতে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছি। লামিয়ার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তার সঙ্গে আসামিরা সরাসরি জড়িত।"

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন