সর্বশেষ

বিনোদন

সালমানের মৃত্যু: ২৯ বছর পর স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এই মামলা করেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, এটি একটি এজাহারভুক্ত হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং যথাযথ তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। এছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং সঙ্গে রয়েছে আরও কিছু অজ্ঞাতনামা আসামি।

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সম্প্রতি নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। সেই আদেশ অনুযায়ী, পুরনো অপমৃত্যুর মামলা এখন থেকে হত্যা মামলার আওতায় চলবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তখন থেকেই ঘটনাটি অপমৃত্যু হিসেবে বিবেচিত হয়ে আসছিল। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেয় যে, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী সেই রিপোর্ট মানতে অস্বীকৃতি জানিয়ে শুরু থেকেই দাবি করে আসছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তার দাবির ভিত্তিতেই মামলাটি পুনরায় তদন্তের আওতায় আনা হয়েছে।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন