সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

প্রেমসংক্রান্ত বিরোধ থেকেই জোবায়েদ হত্যাকাণ্ড হতে পারে : পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন (২৩)।

হত্যাকাণ্ডের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সোমবার বেলা ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

রোববার (১৯ অক্টোবর) রাতে আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রেমসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে জানা যায়, ভবনটির একটি ফ্ল্যাটে উচ্চমাধ্যমিক শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন জোবায়েদ। ওই ছাত্রী ও তাঁর প্রেমিকের সঙ্গে ঘটনার জটিলতা জড়িত বলে ধারণা করছে পুলিশ। ইতোমধ্যে ছাত্রীটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বংশাল থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্রী জানিয়েছেন, তিনি জোবায়েদকে পছন্দ করতেন। বিষয়টি তাঁর প্রেমিক জানতে পেরে ক্ষিপ্ত হন এবং গতকাল বিকেলে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত তরুণ নাকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই এলাকায় বসবাস করেন।

এদিকে, জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত জানিয়েছেন, তাঁরা ছয়জনকে আসামি করে মামলা করতে চাইলে বংশাল থানার ওসি তাঁদের ‘কম লোকের নাম দিতে’ পরামর্শ দেন। তবে ওসি রফিকুল ইসলাম দাবি করেছেন, মামলা নিতে তাঁরা প্রস্তুত এবং পরিবার যাঁদের নামে মামলা দিতে চাইছে, তাঁদের নামেই মামলা গ্রহণ করা হবে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার রাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাহাদুর শাহ পার্ক, শাঁখারীবাজার মোড়, রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজারে পৌঁছালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁরা বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে অংশ নেন এবং রাতভর অবস্থান করেন।

জোবায়েদের পরিবার দ্রুত বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন