সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

৫% ভাতা বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান, আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে চলমান আন্দোলনে অংশ নেওয়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

একইসঙ্গে, দাবি পূরণ না হওয়ায় তারা সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করেছেন।

অর্থ মন্ত্রণালয় রোববার (১৯ অক্টোবর) এক চিঠিতে জানায়, বাজেট সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া দেওয়া হবে না এবং আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

এই সিদ্ধান্তকে আন্দোলনের ‘আংশিক বিজয়’ হিসেবে দেখলেও আন্দোলনরত শিক্ষকরা তাদের মূল দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ২০ শতাংশে উন্নীতকরণ, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে বাড়ানো।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, “আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আজ থেকেই শিক্ষকরা আমরণ অনশনে গেছেন।”

রোববার বিকেলে আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে ‘ভুখা মিছিল’ শুরু করলেও হাইকোর্টের মাজার গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় তাদের অগ্রসর হওয়া সম্ভব হয়নি। পরে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।

শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে, নতুন ভাতা কাঠামো অনুযায়ী ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা গড়ে ৮.৭ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে বেতন কাঠামোর কারণে অনেকেই সর্বনিম্ন নির্ধারিত দুই হাজার টাকার বেশি পাবেন না।

এদিকে আন্দোলনরত শিক্ষকদের প্রতি ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে ফখরুল ইসলাম জানান, বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবি বাস্তবায়ন করবে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন