সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই পৌর এলাকার ছোট চন্দ্রাইল মহল্লায় খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম (৫) ও ইয়াছিন (৩.৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুইজন মামাতো-ফুপাতো ভাই বলে জানা গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ঘরের পাশের একটি সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেলে খেলতে বের হয় ইয়াছিন ও রাহিম। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তাদের নিথর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

নিহত ইয়াছিনের বাবার নাম সুমন এবং রাহিমের বাবার নাম শাকিল। শিশু দুটির আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই থানা পুলিশ। তারা মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন