সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে হত্যা মামলায় উত্তরা থেকে তিন গ্রেফতার
সারাদেশসিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
রাজশাহী বিভাগের জেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল
সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

বগুড়ায় ডাকাতির সময় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, লুট ৭ লাখ টাকা

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় ডাকাতির সময় বিমলা পদ্দার (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিমলা পদ্দার স্থানীয় মৃত রাধেশ্যাম পদ্দারের স্ত্রী। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তালোড়া বাজারে নিহতের পরিবার খৈল ও ভুসির ব্যবসা করতেন। রাধেশ্যাম পদ্দারের পাঁচ ছেলেমেয়ে এখনও অবিবাহিত এবং একই ভবনে বসবাস করেন। দুইতলা বাড়িটির নিচতলায় তাদের দোকান ও গুদামঘর, আর উপরের তলায় ছিল বসবাসের ব্যবস্থা।

বৃহস্পতিবার দিবাগত রাতে ৫ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত ছাদ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং টাকা-পয়সা খোঁজে। এ সময় বাধা দিলে বিমলা পদ্দারকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে বাড়ি থেকে প্রায় ৭ লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা।

ঘটনার পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন