সর্বশেষ

জাতীয়

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব খাদ্য ফোরামের (ওয়ার্ল্ড ফুড ফোরাম) ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে আজ রোববার ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা হবেন অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা।

সফরসূচি অনুযায়ী, রোমে অনুষ্ঠিতব্য ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এছাড়াও, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু আলোচনায় আসবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

রোমে এফএও সদর দপ্তরে এবারের ফোরাম ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

বিশ্লেষকদের মতে, অধ্যাপক ইউনূসের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা ও উপস্থিতিকে আরও সুদৃঢ় করবে।

তিনি আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন