সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
রাজনীতি

কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করলেন ব্যারিস্টার তারেক বিন আজিজ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার উদ্যোগে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার তারেক বিন আজিজের নেতৃত্বে সম্পন্ন হয়।

বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় দোকানদার, ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন ব্যারিস্টার তারেক বিন আজিজ। তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য—প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের আস্থা অর্জন করা। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা হলো দেশের সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই দফাগুলো দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বেকারত্ব দূরীকরণ, যুবউন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, একত্রিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের মুক্তির আন্দোলনে অংশগ্রহণের। তিনি বলেন, ইনশাআল্লাহ, জনগণের বিজয় অবশ্যম্ভাবী।

প্রসঙ্গত, ব্যারিস্টার তারেক বিন আজিজ একজন মেধাবী ও পরিচিত ব্যক্তি। তিনি কুষ্টিয়া জেলার চৌরহাসের বাসিন্দা, মরহুম আজিজুল হক ও সুফিয়া বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র। কুষ্টিয়া জিলা স্কুল থেকে ১৯৮৮ সালে মেধা তালিকায় স্থান করে নেওয়ার পর, তিনি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তি হন। স্কুল জীবন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে, ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়াশোনা শুরু করেন, সেই সময় তিনি আওয়ামী স্বজনপোষণ ও নির্যাতনের শিকার দেশনেতা তারেক রহমানের চিকিৎসা ও বিদেশে প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লন্ডনে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত এই ব্যক্তিত্ব কুষ্টিয়ার একজন মেধাবী ও জনপ্রিয় নেতা।

৫৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন