সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে গিয়ে হোঁচট বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারী বিশ্বকাপের গৌহাটি পর্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। মাত্র ১৭৮ রানের পুঁজি নিয়েও অসাধারণ বোলিংয়ে লড়াই করেছে নিগার সুলতানার দল।

তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে টাইগ্রেসদের। ইংল্যান্ড ২৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয়।

ম্যাচে শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। মাত্র ১০৩ রানেই ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেয় টাইগ্রেসরা। দুই ওপেনার এমি জোনস (১) ও টেমি বিউমন্ট (১৩) ফিরিয়ে দেন তরুণ পেসার মারুফা আক্তার। এরপর লেগস্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণিতে কাঁপে ইংলিশ ব্যাটিং। তিনটি মূল্যবান উইকেট তুলে নেন তিনি—নেট স্কাইভার ব্রান্ট (৩২), সোফিয়া ডাঙ্কলে (০) ও এমা লাম্ব (১)।

এলিস কেপসেকে (২০) ফিরিয়ে সানজিদা আক্তার মেঘলা তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। একপর্যায়ে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে বড় বিপদেই ছিল ইংল্যান্ড। কিন্তু অভিজ্ঞ হিদার নাইট ও চার্লি ডিন গড়েন ম্যাচ জয়ের জুটি। হিদার ৭৯ এবং ডিন ২৭ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন লক্ষ্যে।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন সোবহানা মোস্তারি। ইনিংস গড়েন ৬০ রানের ধৈর্যশীল এক হাফসেঞ্চুরি। ইনিংসের শেষদিকে ২৭ বলে ৪৩ রানের দুর্দান্ত ঝড় তোলেন রাবেয়া খান। এই দুজনের ব্যাটেই ৪৯.৪ ওভারে ১৭৮ রান করে অলআউট হয় বাংলাদেশ।

ইংলিশ বোলারদের মধ্যে সোফি একলেস্টন ২৪ রানে ৩ উইকেট নেন। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুঁড়িয়ে দেওয়া বোলিং আক্রমণের বিপক্ষেও টাইগ্রেসদের লড়াকু মনোভাব ছিল নজরকাড়া।

শেষপর্যন্ত জয় না পেলেও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন প্রতিদ্বন্দ্বিতা নিঃসন্দেহে বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাস বাড়াবে আগামীর ম্যাচগুলোতে।


হাইলাইটস:

বাংলাদেশের সংগ্রহ: ১৭৮ অলআউট (সোবহানা ৬০, রাবেয়া ৪৩)
ইংল্যান্ড জয়ী: ৪ উইকেটে (হিদার নাইট ৭৯*, ডিন ২৭*)
ফাহিমা ৩টি ও মারুফা ২টি উইকেট নেন।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন