সর্বশেষ

জাতীয়শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশলুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : নাটোরে ডা. শফিকুর
সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া
ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
গোপালগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২
পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
সারাদেশ

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের জেলা কমিটি নিয়ে তীব্র নিন্দা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক ঝিনাইদহ জেলা কমিটি নিয়ম বহির্ভূতভাবে গঠন ও অনুমোদনের বিরুদ্ধে ঝিনাইদহের মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার দুপুরে ঝিনাইদহ আইনজীবী সমিতির ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ অবস্থান প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ জিয়াউর রহমান ল কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীম, গোলাম মোস্তফা লোটন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ইসরাইল হোসেন, সিদ্দিকুর রহমান ও লিয়াকত আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, গত ৫ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা কমিটি গঠনের স্পষ্ট নির্দেশনা ছিল। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে এমন কমিটি অনুমোদিত হয়েছে যা দেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণার শামিল।

তারা বলেন, অনুমোদিত কমিটির ১ নং আহ্বায়ক, ২ নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের কেউই উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন। বরং তারা বিগত সরকারের ঘনিষ্ঠ সহযোগী এবং অবৈধ সুবিধাভোগী। এছাড়া জেলার পক্ষ থেকে চারটি কমিটি প্রস্তাব করা হলেও গোপনে একটি প্যানেল থেকে মাত্র তিনটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

বক্তারা আরও জানান, ঘোষিত কমিটির ১১ সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগ করেছেন, যার ফলে ওই কমিটির কোনো বৈধতা নেই। বিশেষ করে আহ্বায়কের ছেলে ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, বর্তমান জেলা কমিটি অবৈধ ও অগ্রহণযোগ্য। অবিলম্বে বাতিল করে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামত ভিত্তিক নতুন কমিটি গঠন করা না হলে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে এর দায় স্বীকার করতে হবে।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন