সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ধর্মগুরু চৈতন্যানন্দের হোয়াটসঅ্যাপ চ্যাটে যৌন হয়রানির প্রমাণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতীকে যৌন হয়রানির অভিযোগে আগ্রা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিল্লির শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের একাধিক ছাত্রী তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তদন্তে উঠে এসেছে, হোয়াটসঅ্যাপে পাঠানো একাধিক আপত্তিকর বার্তায় চৈতন্যানন্দ সরাসরি ছাত্রীদের হয়রানি করেছেন এবং বিদেশি ব্যক্তিদের সঙ্গে ‘সাক্ষাৎকারের’ প্রস্তাবও দিয়েছেন।

পশ্চিম দিল্লির সাউথওয়েস্ট অঞ্চলে অবস্থিত এই প্রতিষ্ঠানটির মূল দায়িত্বে ছিলেন স্বামী চৈতন্যানন্দ। অভিযোগ ওঠার পর তিনি আত্মগোপনে চলে যান এবং প্রায় দুই মাস ধরে বৃন্দাবন, মথুরা ও আগ্রার বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। গত রোববার ভোররাতে আগ্রার তাজগঞ্জ এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চ্যাটে উঠেছে চাঞ্চল্যকর তথ্য
তদন্তে স্বামী চৈতন্যানন্দের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা তাঁর কর্মকাণ্ডকে আরও স্পষ্ট করেছে। এক চ্যাটে দেখা যায়, তিনি দুবাইয়ের এক ‘শেখ’-এর সঙ্গে এক ছাত্রীকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। ওই ছাত্রীকে তিনি জিজ্ঞেস করেন, তার কোনো জুনিয়র বা সহপাঠী সঙ্গী হতে আগ্রহী কি না।

আরেক চ্যাটে চৈতন্যানন্দ বারবার ছাত্রীদের ‘বেবি’, ‘বেবি ডটার ডল’ ইত্যাদি নামে সম্বোধন করেন। এক বার্তায় তিনি লেখেন, “শুভ সন্ধ্যা আমার সবচেয়ে প্রিয় বেবি ডটার ডল।” জবাবে ছাত্রীটি ভদ্রভাবে লেখেন, “এখানে তো দুপুর স্যার, শুভ দুপুর। আপনি কিছু খেয়েছেন স্যার?”

একটি চ্যাটে তিনি রসিকতার ছলে ‘ডিসকো ডান্স’ করার প্রস্তাব দেন এবং প্রশ্ন করেন, “তুমি আমার সঙ্গে ঘুমাবে না?” এসব বার্তা যৌন হয়রানির বিষয়টি স্পষ্ট করে তোলে।

ধর্মীয় মুখোশের আড়ালে অপরাধ
স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে কমপক্ষে ১৭ জন ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন। এফআইআরে বলা হয়েছে, তিনি গভীর রাতে ছাত্রীদের নিজের কক্ষে যেতে বাধ্য করতেন এবং অশালীন বার্তা পাঠাতেন।

পুলিশ তাঁর কাছ থেকে একটি আইপ্যাড, তিনটি মোবাইল ফোন, দুটি ভিন্ন নামের পাসপোর্ট এবং জাল পরিচয়পত্র উদ্ধার করেছে। এসব ডিভাইসের একটির মাধ্যমে তিনি ইনস্টিটিউটের সিসিটিভি এবং হোস্টেল এলাকাও নজরদারিতে রাখতেন।

এছাড়া, তাঁর কাছ থেকে জাতিসংঘ ও ব্রিকস-এর ‘বিশেষ দূত’ হিসেবে ভুয়া ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযোগ ওঠার পর তিনি ভুয়া নথি ব্যবহার করে ৫০ লাখ টাকারও বেশি অর্থ তোলেন এবং বর্তমানে তাঁর প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সহযোগীদের বিরুদ্ধে তদন্ত
স্বামী চৈতন্যানন্দ বর্তমানে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে ইনস্টিটিউটের তিন নারী সহকর্মীর মুখোমুখি করা হবে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— তাঁরা ছাত্রীদের হুমকি দিতেন এবং অপরাধমূলক বার্তা মুছে ফেলার কাজে সহায়তা করতেন।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন