সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

দুর্গাপূজার উপলক্ষে সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটিতে গেছেন। আজ বুধবার (১ অক্টোবর) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত চলবে এই ছুটি।

ছুটি শেষে আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি অফিসে যোগ দেবেন তারা।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার প্রথম দিন ১ অক্টোবর নির্বাহী আদেশে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর রয়েছে ধর্মীয় উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হয়েছে। সব মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি ভোগ করছেন সরকারি কর্মচারীরা।

সাধারণত দুর্গাপূজায় এক দিনের ছুটি নির্ধারিত থাকলেও, এবার বিশেষ বিবেচনায় ছুটি বাড়ানো হয়েছে। ২০২৫ সালে দুই ঈদসহ মোট ১১ দিন ছুটি ও দুর্গাপূজায় দুই দিনের ছুটি অনুমোদন করেছিল সরকার। ২০২৪ সালের ১৭ অক্টোবর মন্ত্রিপরিষদের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়।

এদিকে, ছুটির সময়ও বন্ধ থাকবে না জরুরি সেবাসমূহ। বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক বিভাগসহ অন্যান্য জরুরি খাতে নিয়োজিত কর্মীরা এই ছুটির আওতায় থাকছেন না।

চিকিৎসাসেবা সংক্রান্ত প্রতিষ্ঠান, হাসপাতাল, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটি ভোগ করবেন না। এসব জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত দফতরসমূহ যথারীতি চালু থাকবে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন