সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

আবারও জেন-জি বিক্ষোভ: এবার মাদাগাস্কারে সরকার পতন 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ ও পানির তীব্র সংকটের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের আন্দোলনের মুখে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাসকারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা তা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।”

 

তরুণদের নেতৃত্বে ‘জেনারেশন জেড (জেন-জি)’ নামক আন্দোলনটি গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী আন্তানানারিভোতে শুরু হয়ে এক সপ্তাহের মধ্যে দেশের অন্তত আটটি শহরে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট এবং সরকারের পদত্যাগ দাবি করেন।

বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীকে আগেই বরখাস্ত করলেও তাতে ক্ষুব্ধ জনতা শান্ত হয়নি। সোমবার রাজধানীতে আবারও হাজারো মানুষ রাস্তায় নামলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে পদচ্যুত করে পুরো সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, “আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এবং এরপর নতুন সরকার গঠন করা হবে।”

এদিকে, আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, বিক্ষোভে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করা হয়েছে। তার মতে, “এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সরাসরি গুলি ছোড়ার অভিযোগ রয়েছে।”

 

প্রেসিডেন্ট রাজোয়েলিনা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন। তিনি বলেন, “আমি মানুষের রাগ, দুঃখ এবং এই সংকটে তাদের ভোগান্তি উপলব্ধি করি। আমি তাদের কষ্ট বুঝতে পারি এবং প্রতিশ্রুতি দিচ্ছি—সমাধানের পথে এগোবো।”

 

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর রাজোয়েলিনার জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন