সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

তালেবানের শাসন : এবার পুরো আফগানিস্তানে টেলিযোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে একটি 'সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট'-এর মধ্যে রয়েছে।

নেটব্লক্সের তথ্যমতে, গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এখন পুরো দেশেই ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক এবং এমনকি স্যাটেলাইট টিভি সম্প্রচারে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তারা কাবুলে নিজ নিজ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছে না।

তালেবান এখনো এই পদক্ষেপের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। তবে তালেবানের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে।"

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব ফেলবে। ইতোমধ্যে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত আটটি ফ্লাইট বাতিল হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে ব্যাংকিং, ব্যবসা এবং প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত দেখা দিতে পারে।

নেটব্লক্সের ভাষ্য অনুযায়ী, তালেবান তাদের তথাকথিত ‘নৈতিকতার বাস্তবায়ন’-এর অংশ হিসেবে এই ব্ল্যাকআউট কার্যকর করেছে। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে ইন্টারনেটের ধীরগতি কিংবা সম্পূর্ণ বিচ্ছিন্নতার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

এদিকে আফগানিস্তানের সাবেক সাংবাদিক ও ব্যবসায়ীরা বলছেন, পুরো দেশজুড়ে এক ধরনের ‘নীরবতা’ নেমে এসেছে। অনেকে আফগানিস্তানকে এখন উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করছেন—ইন্টারনেট বিচ্ছিন্নতায় ‘শীর্ষ স্থানে’ রয়েছে দেশটি।

তালেবানের সাম্প্রতিক পদক্ষেপের এটি একটি ধারাবাহিক অংশ। এর আগে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য মানবাধিকার, যৌন হয়রানি প্রতিরোধ ও ধাত্রীবিদ্যার মতো কোর্স বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে মেয়েদের জন্য ১২ বছর বয়সের পর শিক্ষালাভে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

২০২১ সালে আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর থেকেই তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক কঠোর সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ আরোপ করে চলেছে।

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন